আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 59
ছবির ক্যাপশন :

প্রফেসর ড.মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী সংবাদদাতা:
বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত সভাপতি, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন সৈয়দ হারুন এমজেএফ প্রথমবারের মতো সভাপতি হিসেবে প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন, শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে তিনি শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধিবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজনদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবনির্বাচিত সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ শিক্ষার উন্নয়নে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সভাপতি নির্বাচিত হওয়ার অনেক আগ থেকেই তাঁর প্রতিষ্ঠিত সৈয়দ হারুন ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষাবৃত্তি প্রদান, দরিদ্র তহবিল গঠন, দাতা সদস্য হিসেবে সহযোগিতাসহ বিভিন্ন শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।

এ সময় তিনি শিক্ষাবৃত্তি কার্যক্রমকে বৃহত্তর পরিসরে সম্প্রসারণ, আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে আবাসিক কোচিংয়ের ব্যবস্থা এবং অনিয়মিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে ‘ফিরে আসা’ নামে বিশেষ কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন।
তিনি আরও বলেন, বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজকে একটি আধুনিক, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভা শেষে আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিচালনা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে পৃথক একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার এবং সেনবাগ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement