আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মনুমুখ ইউনিয়নের সাধু হাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৫ কুলাউড়া পৌর বিএনপি'র কমিটি স্থগিত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু
Banner Advertisement

এবার ভারতীয় সীমান্ত থেকে ইয়াবা ও মালামালসহ চোরাকারবারী আটক

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026
  • সংবাদটি দেখেছেন: 57
ছবির ক্যাপশন :

নিজস্ব সংবাদদাতা:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ এবং এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। রবিবার (১২ জুলাই) সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কুশখালী, কাঁকডাঙ্গা, সুলতানপুর ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ, নেশাজাতীয় সিরাপ, ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা।
আটক চোরাকারবারীর নাম আনারুল ইসলাম (৪০)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মক্তব মোড় এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। একইভাবে কাঁকডাঙ্গা বিওপির দল কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকা থেকে ভারতীয় ওষুধ এবং চান্দুড়িয়া বিওপির দল চান্দুড়িয়া এলাকা থেকে ভারতীয় নেশাজাতীয় ফেনসিডিলজাতীয় উইনকোরেক্স (Wincorex) ও এসকাপ সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement