আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 14
ছবির ক্যাপশন :

শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে মসজিদ কমিটি সংক্রান্ত পুরনো বিরোধের জেরে জাহিদুল ইসলাম রানা (২৬) নামে এক যুবককে ধারালো অস্ত্র, লাঠি ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার কাছে থাকা নগদ টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ৫ আগস্ট (বুধবার) বিকেল আনুমানিক ৪:৩০ ঘটিকায় শ্রীপুর বাজারের পটকা যাত্রী ছাউনি সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত জাহিদুল ইসলাম রানা বাউনি বাইতুন নূর পশ্চিম পাড়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাউনি বাইতুন নূর পশ্চিম পাড়া জামে মসজিদের কমিটি নিয়ে কথা বলায় বেশ কিছু দিন ধরে অভিযুক্তরা তাকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে রানা শ্রীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো দা, লাঠি ও লোহার রড নিয়ে তার গতিপথ রোধ করে। পরবর্তীতে বাগবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা তাকে কিল-ঘুষি, লাথি এবং ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মাথার পেছনে ও শরীরে গুরুতর রক্তাত্ব জখম করে। এ সময় হত্যার উদ্দেশ্যে তার গলা টিপে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
হামলাকারীরা ভুক্তভোগীর কাছে থাকা একটি TECNO ব্র্যান্ডের স্মার্টফোন (যার আনুমানিক মূল্য ২০,০০০ টাকা) এবং পকেটে থাকা নগদ ১০,০০০ টাকা ছিনিয়ে নেয়। আহত রানার ডাকচিল্কারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে হত্যার পর লাশ গুম করা এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে কেটে পড়ে।
পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অটোরিকশাযোগে আহত রানাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই মোঃ মাইদুল ইসলাম (২৪) বাদী হয়ে সাজ্জাত হোসেন শাওন, শাকিল, ছাদেক, নুর মোহাম্মদ নুর চান সহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শ্রীপুর মডেল থানা পুলিশ অভিযোগটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement