আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে পুলিশের শ্রদ্ধা ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার কটিয়াদীতে জাতীয় গণঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে পঞ্চগড় জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি পটুয়াখালীতে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত পাঁচবিবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাঁশদহা ইউনিয়নের আইচপাড়ায় মসজিদের জমি নিয়ে বিরোধ, সমাধান চান দুই পক্ষ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেড়ায় ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ১১ কর্মদিবসেই আদালতে অভিযোগপত্র দক্ষিণ গফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে ফটো কনটেন্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,সভাঅনুষ্ঠিত এমপি নাসের রহমানকে নিয়ে এআই ব্যবহার করে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার-১ রাতের আঁধারে অচেনা বন্যপ্রাণীর তাণ্ডব, আতঙ্কে ৩ গ্রামের মানুষ জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন চসিক মেয়র
Banner Advertisement

পঞ্চগড়ে দুই কলেজে কোটি টাকার ভবন নির্মাণ, শুভ উদ্বোধন করলেন নওশাদ জমির

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026
  • সংবাদটি দেখেছেন: 70
ছবির ক্যাপশন :

আনিসুর রহমান মানিক,পঞ্চগড় জেলা সংবাদদাতা:
পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার জমির উদ্দীন সরকার ইনস্টিটিউট (ডিগ্রি) কলেজ এবং শহীদ জিয়াউর রহমান কলেজে ৪ তলা ভিতবিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) পৃথক আয়োজনে ভবন নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পঞ্চগড়ের তত্ত্বাবধানে “অনুন্নয়ন বাজেটের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাবাসিক ভবন নির্মাণ (৭০১৬ মাউশি)” শীর্ষক প্রকল্পের আওতায় ভবন দুটি নির্মাণ করা হবে।

প্রকল্পের আওতায় প্রতিটি প্রতিষ্ঠানে ৪ তলা ভিতবিশিষ্ট ১ তলা একাডেমিক ভবন নির্মাণের পাশাপাশি পয়ঃপ্রণালী, পানি সরবরাহ ও বৈদ্যুতিকরণ কাজ সম্পন্ন করা হবে। ব্যারিস্টার জমির উদ্দীন সরকার ইনস্টিটিউট (ডিগ্রি) কলেজের ভবন নির্মাণকাজের কার্যাদেশ দেওয়া হয় গত ১০ মে এবং শহীদ জিয়াউর রহমান কলেজের কার্যাদেশ দেওয়া হয় ২২ এপ্রিল ২০২৬। উভয় প্রকল্পের কাজ সম্পন্নের নির্ধারিত সময় ৩৬৫ দিন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার ইনস্টিটিউট (ডিগ্রি) কলেজের প্রকল্পের প্রাক্কলিত মূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ ৬৩ হাজার টাকা এবং অনুমোদিত মূল্য প্রায় ১ কোটি ২৬ লাখ ৩০ হাজার ৪৯৯ টাকা। নির্মাণকাজ বাস্তবায়ন করছে দেবীগঞ্জ উপজেলার বোডিংপাড়াস্থ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাহিন ট্রেডার্স।

অন্যদিকে শহীদ জিয়াউর রহমান কলেজের প্রকল্পের প্রাক্কলিত মূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ ৬৩ হাজার টাকা এবং অনুমোদিত মূল্য ১ কোটি ২৬ লাখ ১৫ হাজার ৪৬০ টাকা। নির্মাণকাজ বাস্তবায়ন করছেন সদর উপজেলার বানিয়াপাড়ার ঠিকাদার মো. আবুল কাশেম রুমেল।

এরপর একই দিনে উত্তর দর্জিপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ফুটকিবাড়ী মোড়–মাগুরা প্রধানপাড়া সড়ক পাকাকরণ কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওশাদ জমির। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে এসব ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রতিষ্ঠানের সভাপতি এম. এ. মজিদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, জেলা জজ কোট এর পিপি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement