অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা সংবাদদাতা:
পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়ীয়া দুর্গাপুরে উপকূলীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৬ আগস্ট ) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
সদর উপজেলার ইটবাড়ীয়া দুর্গাপুরে উপকূলীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ ‘অগ্রযাত্রা’র ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। এই কর্মসূচির মাধ্যমে এলাকার প্রায় ৪৭০ জন রোগীকে চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। তিনি আরো জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসাসেবা দিয়ে আসছে। সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সুনিশ্চিত করতে কোস্ট গার্ডের এমন জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..