আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন
Banner Advertisement

সাতক্ষীরায় এআই বিষয়ক সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 82
ছবির ক্যাপশন :

সাতক্ষীরা সংবাদদাতা:
দৈনিক আলোর পরশ পত্রিকার উদ্যোগে “সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর ব্যবহার ও সম্ভাবনা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আলোর পরশ পত্রিকার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। 
দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ বিশ্বাসের সঞ্চালনায় এবং পত্রিকাটির প্রকাশক শেখ নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আলোর পরশ পত্রিকার চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাধারণ সম্পাদক আব্দুল বারী, আলোর পরশ পত্রিকার নির্বাহী সম্পাদক অধাপক ওবায়ল্লাহ, আলোর পরশ পত্রিকার আইন উপদেষ্টা অ্যাডভোকেট আজিজুল ইসলাম, মাওলা হাবিবুর রহমান, আলোর পরশ পত্রিকার মনেজার মাহমুদ, স্টাফ রিপোর্টার মোঃ হাফিজুল ইসলাম  হোসেন প্রমুখ।
কর্মশালায় সাংবাদিকতায় এআই প্রযুক্তির বিভিন্ন দিক, তথ্য যাচাই, কনটেন্ট তৈরি ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে প্রষিক্ষণ প্রদান করেন, সাংবাদিক কামরুজ্জামান বাবলু, আব্দুর রহমান,স্টাফ রিপোর্টার মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দৈনিক আলোর পরশ পত্রিকায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি উপাধ্যক্ষক শহিদুল ইসলাম মুকুল বলেন,

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাতক্ষীরার মৎস্যসম্পদ, কৃষি ও সম্ভাবনাময় অর্থনীতিকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের অন্যতম দাবি রেললাইন স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়নে সাংবাদিকদের সোচ্চার ভূমিকা রাখতে হবে । সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাধারণ মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান অতিথি আরও বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। এ পেশায় সত্যনিষ্ঠা, নীতিনৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো ধরনের গুজব, অপতথ্য বা বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থেকে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে। একজন সাংবাদিকের কলম মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। তাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তিনি আরও বলেন, আধুনিক সাংবাদিকতায় এআই প্রযুক্তির সঠিক ব্যবহার গণমাধ্যমকে আরও গতিশীল ও তথ্যসমৃদ্ধ করে তুলবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement