আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 17
ছবির ক্যাপশন :

আবুজর গিফারী,​বেড়া সংবাদদাতা:
পাবনার বেড়া পৌরসভায় নাগরিক সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে "কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম (CFP)-এর কারিগরি ব্যবহার" শীর্ষক দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বেড়া পৌরসভা অডিটোরিয়ামে এ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়। 'ডিজিটাল ডেমোক্রেসি ইনিশিয়েটিভ'-এর আওতায় বেড়া পৌরসভার আয়োজনে এবং একাউন্ট্যাবিলিটি ল্যাব (Accountability Lab), সিভিকাস (CIVICUS), ডিডিআই সাউথ এশিয়া (DDI South Asia) ও ব্রেড (BRED)-এর যৌথ সহায়তায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
​বেড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও বেড়া পৌরসভার &পৌর প্রশাসক রুনাল্ট চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেড়া প্রেস ক্লাবের আহ্বায়ক সামসুল ইসলাম চৌধুরী সজীব এবং সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার এস কে এম রাশেদুল ইসলাম। কর্মশালাটিতে প্রশিক্ষনার্থী হিসেবে ২০ জন ভলেন্টিয়ার অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, প্রতিনিধি ও কারিগরি দলের সদস্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে 'কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম (CFP)'-এর মূল কারিগরি দিক, প্ল্যাটফর্ম পরিচালনা এবং জনগণের কাছ থেকে ডিজিটাল মাধ্যমে সেবা সংক্রান্ত মতামত বা ফিডব্যাক গ্রহণের সঠিক উপায়সমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করেন ব্রেড-এর প্রজেক্ট ম্যানেজার খান মুহাঃ মুজাহীদ ইবনে হাবীব। পুরো কর্মশালাটি সঞ্চালনা করেন ব্রেড-এর পৌরসভা প্রজেক্ট অফিসার এ এইচ এ গিফারী।
​প্রধান অতিথির বক্তব্যে রুনাল্ট চাকমা বলেন, "এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে বেড়া পৌরসভার নাগরিকরা সহজেই তাঁদের যেকোনো সমস্যা, মতামত ও সুপারিশ সরাসরি কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারবেন। এতে পৌরসভার প্রশাসনিক জবাবদিহিতা বাড়ার পাশাপাশি দ্রুততম সময়ে নাগরিক সেবা প্রদান সম্ভব হবে।"

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement