আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 13
ছবির ক্যাপশন :

আসাদুজ্জামান,জেলা সংবাদদাতা,কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউজ টেলিভিশন এর জেলা প্রতিনিধি মুহাম্মদ জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক সমাজ এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে সাংবাদিক নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও এটিএন নিউজ প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ খন্দকার টিউটর, চ্যানেল ওয়ান প্রতিনিধি রাশিদুল ইসলাম রাশেদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ, সমকালের প্রতিনিধি সুজন মোহন্ত এবং মানবাধিকার কর্মী রুকাইয়া আক্তার রুপা প্রমুখ। 

বক্তারা বলেন, সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। সাংবাদিক নিরাপদ না হলে গণতন্ত্রও নিরাপদ নয়। দায়িত্ব পালনকালে সাংবাদিককে মারধর ও হেনস্তা করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement