আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

আড়তদারদের কাছে জিম্মি নওগাঁর আমচাষিরা, অতিরিক্ত ওজন ও কম দামে বাড়ছে লোকসান

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026
  • সংবাদটি দেখেছেন: 77
ছবির ক্যাপশন :

মোঃ মমিন আলী নওগাঁ জেলা সংবাদদাতা:
দেশের অন্যতম বৃহৎ আম উৎপাদনকারী জেলা নওগাঁ। জেলার বিভিন্ন উপজেলায় এখন পুরোদমে চলছে আম সংগ্রহ, বাছাই ও বাজারজাতকরণের কাজ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের অন্যতম বৃহৎ আমের মোকাম সাপাহারে চাষি ও ব্যবসায়ীদের পদচারণায় মুখর থাকলেও কৃষকদের মুখে নেই স্বস্তির হাসি।

আমচাষিদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার প্রায় সব জাতের আমের দাম কম। অথচ সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে অধিকাংশ চাষিই লোকসানের মুখে পড়েছেন।

এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে ওজন নিয়ে দীর্ঘদিনের অনিয়ম। বাজারে প্রচলিত এক মণ ৪০ কেজি হলেও সাপাহারের বিভিন্ন আমের আড়তে ৫২ থেকে ৫৫ কেজিকে এক মণ হিসেবে ধরা হচ্ছে বলে অভিযোগ করেছেন চাষিরা। এতে প্রতি মণে অতিরিক্ত ১২ থেকে ১৫ কেজি আম দিতে বাধ্য হচ্ছেন তারা, যা সরাসরি তাদের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

চাষিদের দাবি, প্রাচীন ‘ঢলন’ পদ্ধতির মাধ্যমে ওজন নির্ধারণের কারণে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। বহু বছর ধরে এ অনিয়ম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস মিললেও বাস্তবে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ তাদের।

ভুক্তভোগী কৃষকদের ভাষ্য, আম উৎপাদনের চেয়ে এখন ন্যায্য ওজনে বিক্রি করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আড়তদারদের শর্ত মেনে অতিরিক্ত ওজনে আম বিক্রি করতে বাধ্য হওয়ায় তাদের লাভের বড় অংশ হাতছাড়া হচ্ছে।

এ বিষয়ে আমচাষিদের দাবি, বাজারে প্রচলিত ৪০ কেজিকে এক মণ হিসেবে কার্যকর করতে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান প্রয়োজন। পাশাপাশি ওজনে অনিয়ম বন্ধ করে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করারও জোর দাবি জানিয়েছেন তারা।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement