আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 22
ছবির ক্যাপশন :

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদ খোরশেদ আলী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইন ক্যাসিনো-সংক্রান্ত ৩৮টি অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর থানার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মালিগাঁও-কাশিডাঙ্গা এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেফতার খোরশেদ আলী মালিগাঁও (কাশিডাঙ্গা) এলাকার মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও মোছা. মাজেদা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অনলাইন ক্যাসিনো কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে খোরশেদ আলীকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনে ক্যাসিনো-সংক্রান্ত ৩৮টি অ্যাপের সন্ধান পাওয়া যায়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে উদ্ধার হওয়া অ্যাপগুলো কীভাবে ব্যবহৃত হতো, সেগুলোর মাধ্যমে আর্থিক লেনদেন হয়েছে কি না এবং এ কার্যক্রমের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না—এসব বিষয় তদন্ত করে দেখছে পুলিশ।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement