আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

মায়ের সম্পত্তি দখলের জন্য বৃদ্ধ মাকে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026
  • সংবাদটি দেখেছেন: 65
ছবির ক্যাপশন :

মোঃ মমিন আলী নওগাঁ জেলা সংবাদদাতা:
নওগাঁর ধামইরহাট উপজেলায় মায়ের সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার উদ্দেশ্যে বৃদ্ধ মাকে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে মো. আসাদুজ্জামান শামীম (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা বৃদ্ধা আনজুমান আরা (৬৮)-এর নামে কিছু সম্পত্তি রয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই সম্পত্তি জোরপূর্বক নিজের নামে লিখে নিতে গত ৭ জুন ২০২৬ তারিখে তার ছেলে মো. আসাদুজ্জামান শামীম মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং চিকিৎসা গ্রহণ করেন।

পরবর্তীতে গত ১৪ জুন আবারও অভিযুক্ত শামীম ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে বৃদ্ধ মায়ের ডান পায়ের রগ কেটে দেয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বিষয়টি ধামইরহাট থানার অফিসার ইনচার্জের মাধ্যমে নওগাঁর পুলিশ সুপারের নজরে আনা হলে অভিযুক্তকে গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করে পুলিশ।

এ ঘটনায় ধামইরহাট থানায় মামলা নং-৩১, তারিখ ২৪ জুন ২০২৬, পেনাল কোডের ৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২) ধারায় মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিন ধরে অভিযান পরিচালনা করে। অবশেষে বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রাম থেকে মামলার এজাহারভুক্ত আসামি মো. আসাদুজ্জামান শামীমকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,
"পিতামাতার প্রতি এমন নৃশংস আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পিতামাতার ওপর হামলাকারী ও এমন কুলাঙ্গার সন্তানদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।"

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement