আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দেশব্যাপী আলোচনা সভা মনোহরদীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মোঃ শহীদুল ইসলাম ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত সালথা প্রেসক্লাবের নতুন টিনশেড ভবন উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‎বেনাপোল সীমান্তে অবৈধ মালামাল আটক ‎ বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা নড়াইলে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চা খেতে গিয়ে রক্তাক্ত সাইফুল, সেনবাগে দুই পক্ষের মারামারি বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক বুড়িচংয়ে শিক্ষার্থীদের স্টার্টআপ, বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনার মেলা অনুষ্ঠিত ‎শীঘ্রই খুলছে ট্যুরিস্ট ভিসা: বেনাপোলে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‎ ভোমরা সীমান্তে ১১ দলের হুঁশিয়ারি: দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে চট্টগ্রাম বন্দর ইস্যুতে জাতীয় স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত মানবে না চট্টগ্রামবাসী, চট্টগ্রাম জামায়াত কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর আত্মহত্যা
Banner Advertisement

রাজাবাড়ী ভিড়াইমাটিতে রাস্তা বন্ধ করে চলাচলে বাধা ও হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 43
ছবির ক্যাপশন :

মো: সজিব,স্টাফ রিপোর্টারঃ 
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ভিড়াইমাটি এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের চলাচলে বাধা, গালিগালাজ, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে বাবু মিয়া, মোঃ বিল্লাল ও আরিফ নামে তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী হাতেম আলী।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় জমি ও চলাচলের রাস্তা ব্যবহার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে অভিযুক্তরা বিভিন্ন সময় হাতেম আলী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী হাতেম আলী জানান, এলাকায় প্রায় ২০ থেকে ২৫টি পরিবার একটি সাধারণ রাস্তা ব্যবহার করে চলাচল করে আসছে। কিন্তু অভিযুক্তদের পরিবারের এক নারী যাকে স্থানীয়ভাবে মফিজ উদ্দীনের বউ রাস্তার মাঝখানে বাঁশের খুঁটি পুঁতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

তিনি বলেন, “ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে বাঁশের খুঁটি পুঁতে রাখা হয়েছে। এটি সবার চলাচলের রাস্তা হলেও জোরপূর্বক আটকে রাখা হচ্ছে। বিভিন্ন ধরনের অশালীন গালিগালাজও করা হয়েছে। এসব ঘটনার ভিডিও আমি সংরক্ষণ করেছি।”

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাবু মিয়া, মোঃ বিল্লাল ও আরিফ দেশীয় অস্ত্র নিয়ে অভিযোগকারীর বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। এসময় বাধা দিতে গেলে হাতেম আলীকে মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement