আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

চাটখিলে ইউনিয়ন আ.লীগের সভাপতি মহিন উদ্দিন কালু'র নেতৃত্বে বসত বাড়ি ভাঙচুর করে জমি দখলের অভিযোগ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026
  • সংবাদটি দেখেছেন: 113
ছবির ক্যাপশন :

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর চাটখিল উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম অঞ্চল আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন কালুর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আইরিন সুলতানা (৩৪) চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুলালপুর গ্রামের বাসিন্দা আইরিন সুলতানা তার স্বামী মোর্শেদ আলম লিটনের পৈত্রিক সম্পত্তি নিয়ে একই এলাকার কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িয়ে আছেন। বিবাদীরা স্থানীয়ভাবে প্রভাবশালী ও ভূমি দখলকারী চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১০ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে বিবাদীরা সংঘবদ্ধভাবে তাদের পৈত্রিক সম্পত্তিতে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলে এবং মাটি অপসারণ করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে। এছাড়া নতুন নির্মিত ভবনের দেয়াল ভাঙচুর করে আরও প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়।

এসময় বাধা দিতে গেলে আইরিন সুলতানাসহ তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি আইনের আশ্রয় নিলে তাদের হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, এর আগে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদীরা তা অমান্য করে পুনরায় দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে তাদের নির্মিত ভবনের ভিটা থেকে মাটি সরিয়ে নেওয়ায় যেকোনো সময় ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ আব্দুল মোন্নাফ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement