আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

ঝড়ে বসতঘরের ওপর আমগাছ পড়ে ঘর বিধ্বস্ত, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 114
ছবির ক্যাপশন :

মোঃ রাসেল শেখ,নড়াইল সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর গ্রামে আকস্মিক ঝড়ে একটি বসতঘরের ওপর বিশাল আমগাছ ভেঙে পড়ে ঘরবাড়ি ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝড়ো বাতাসে গ্রামের বাসিন্দা ইরাজ ফকির (লুজু)-এর বাড়ির পাশে থাকা একটি বড় আমগাছ উপড়ে গিয়ে তার বসতঘরের ওপর আছড়ে পড়ে। এতে টিনের তৈরি ঘরটির বারান্দাসহ একটি বড় অংশ ধ্বংস হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গাছটি ঘরের ওপর পড়ার সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে থাকা ফ্রিজ, খাট, আলমারি ও অন্যান্য মূল্যবান আসবাবপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ঘরের বিভিন্ন প্রয়োজনীয় মালামালও নষ্ট হয়ে যায়। এতে পরিবারটির উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় যুবক মানিক, মোতালেব ও হৃদয়সহ কয়েকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দা, করাত ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উদ্ধার কাজে অংশ নেন। তারা গাছটি কেটে খণ্ড খণ্ড করে ঘরের ওপর থেকে সরানোর চেষ্টা চালান।

সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আকস্মিক এই দুর্যোগে পরিবারটি চরম বিপর্যয়ের মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি ও বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে।
এলাকাবাসী জানান, ঝড়ের সময় বড় বড় গাছের নিচে কিংবা ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়া প্রয়োজন। বর্তমানে স্থানীয়দের সহযোগিতায় গাছ অপসারণের কাজ অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement