আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026
  • সংবাদটি দেখেছেন: 62
ছবির ক্যাপশন :

তিমির বনিক,মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়কের ওপর অবৈধভাবে বালু রেখে যাতায়াতে প্রতিবন্ধকতা ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫শে জুন) উপজেলার কুনিমোড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মনু নদী থেকে বালু উত্তোলন করে কুনিমোড়া নামক স্থানে মেইন রাস্তার ওপর স্তূপকারে রাখা হয়েছিল। এতে ওই গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। এ সময় সড়কের ওপর অবৈধভাবে বালু রাখার সত্যতা পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর আওতায় সংশ্লিষ্টদের ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং রাস্তায় রাখা বালুসমূহ সম্পূর্ন জব্দ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম বলেন, মৌলভীবাজার জেলা প্রশাসকের নির্দেশনা ও উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মেইন রাস্তার ওপর বালুর স্তূপাকারে রেখে জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনদুর্ভোগ লাঘবে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

অভিযানকালে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে জনমনে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা জানান, রাস্তার ওপর নির্মাণ সামগ্রী বা বালু রেখে যারা চলাচলে বিঘ্ন ঘটায়, তাদের বিরুদ্ধে প্রশাসনের এই নজরদারি অব্যাহত থাকবে এবং অভিযান পরিচালনা করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement