আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 35
ছবির ক্যাপশন :

তিমির বনিক,মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামে একই পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যের অসহায় জীবনযাপনের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাদের সহায়তায় এগিয়ে এসেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। লন্ডনে অবস্থানকালে গণমাধ্যমের মারফতে বিষয়টি জানতে পেরে তিনি দ্রুত তার ব্যক্তিগত সহকারী ও স্থানীয় প্রশাসনকে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে দেশে ফিরেই শনিবার তিনি সরাসরি ওই অসহায় পরিবারটির বাড়িতে ছুটে যান।

এমপি নাসের রহমান বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দৈনন্দিন জীবনসংগ্রাম, চিকিৎসা ও আবাসনের নানা সমস্যার কথা শোনেন। পরে তিনি পরিবারটির হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।

পরিদর্শনের সময় এমপি জানান তার উদ্যোগে, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের মাধ্যমে সফল অস্ত্রোপচারে ইতোমধ্যে পরিবারের ৩ জন সদস্যের ১ জন প্রাপ্তবয়স্ক ও ২ জন শিশুর চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তারা দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন।পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি। পরিবারটিকে সরকারি প্রতিবন্ধী ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা এবং চলাচলের রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

সংসদ সদস্য প্রতিবন্ধি পরিবারের উদ্দেশ্যে বলেন, আপনাদের কষ্টের কথা জানতে পেরে আমি চুপ করে থাকতে পারিনি। লন্ডনে থাকা অবস্থায় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। দেশে ফিরে সবার আগে আপনাদের খোঁজখবর নিতে এসেছি। আপনাদের পাশে আমি আছি, ভবিষ্যতেও থাকব।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement