আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

ঐতিহ্যবাহী খেলাধুলা টিকিয়ে রাখতে সম্মিলিত উদ্যোগের আহ্বান আব্দুর রউফের

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026
  • সংবাদটি দেখেছেন: 73
ছবির ক্যাপশন :

মোঃ হাফিজুর ইসলাম,সাতক্ষীরা:
সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সংলগ্ন ঐতিহ্যবাহী জাহানাবাজ আধার মানিক বিলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আবহমান গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে এবং সাধারণ মানুষকে সুস্থ বিনোদন দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রবিবার (৭ জুন) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাবেক মনোনীত প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুর রউফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল নেতা ও সাতক্ষীরার সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, ৮নং ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তাকদীর আহসান রুবেল, জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আছাদুল ইসলাম, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেন (মন্টু), সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম, ছাত্রদল নেতা মো. রিপন হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন বাবু, সেক্রেটারি মোহাম্মদ আলী সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে আগত ঘোড়া ও সওয়ারিরা অংশগ্রহণ করেন। আকর্ষণীয় এই ঘোড়দৌড়ে ২০ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করে যশোর বাগারপাড়ার ‘রাইসান’ (সওয়ারি যুবরাজ)। ১৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে খুলনার ‘পাখি’, ১৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান অধিকার করে কুশখালীর ‘রানী’, চতুর্থ স্থান পায় গোপালগঞ্জের ‘মাহির রাজ’ এবং পঞ্চম স্থান অর্জন করে নড়াইলের ‘আল আমিনের’ ঘোড়া।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি আলহাজ্ব আব্দুর রউফ বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির অংশ। এ ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, বরং যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ঐতিহ্যবাহী খেলাধুলা টিকিয়ে রাখতে সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
পরে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। স্থানীয়রা জানান, এমন আয়োজন গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং প্রতি বছর নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের দাবি জানান তারা।
সমগ্র প্রতিযোগিতাটি সার্বিকভাবে পরিচালনা করেন জেলার স্বনামধন্য মোঃ আব্দুল্লাহ সানা। লোকসংস্কৃতির এই অনবদ্য আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আয়োজক কমিটির সদস্য মোঃ দিদারুল ইসলাম খোকা, মোঃ সাইফুল্লাহ ও মোঃ শহিদুল ইসলামসহ এলাকার যুব সমাজ।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement