আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

ঋনের চাপে বিষপানে এক যুবকের মৃত্যু

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 65
ছবির ক্যাপশন :

তিমির বনিক,মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় ঋণের চাপে হতাশাগ্রস্ত হয়ে বিষপানে জাকির হোসেন (২৭) নামে এক যুবক মারা গেছেন। রোববার দুপুরে সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার দুপুরে মরদেহের ময়নাতদেন্তর জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিহত জাকির হোসেন উপজেলার দক্ষিণ গান্ধাই গ্রামের মৃত মস্তাব আলীর ছেলে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, জাকির হোসেন বিভিন্ন কারণে মোটা অঙ্কের ঋণে জর্জরিত ছিলেন। ঋণের বোঝা ও দুশ্চিন্তায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গত শনিবার সকালে চিনি আনার কথা বলে বাড়ি থেকে বের হন। বাড়ি ফেরার কিছুক্ষণ পরই তিনি প্রচণ্ড বুকে ও পেটের ব্যথায় ছটফট করতে থাকেন এবং বমি করতে শুরু করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে একটি প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার রাতে স্বজনরা মরদেহ বাড়িতে নেওয়ার পথে থানায় যান এবং ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ লাশ উদ্ধার করে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, পরিবারের সদস্যরা দাবি করেছেন ঋণের হতাশা থেকে জাকির বিষপান করেছেন। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন জানিয়েছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য পুলিশ লাশ উদ্ধার করে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
০১৭৪৫৯৩৯৪৪৮

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement