আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 27
ছবির ক্যাপশন :

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুরে পাওনা ১০ হাজার টাকা ফেরত চাওয়ায় মোছাঃ স্বপ্না (৩৮) নামের এক নারীকে মারধর, শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ী ও তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শ্রীপুর থানায় দুইজনকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত বিবাদীরা হলেন— শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়নপুর (মহাখালী বাজার) এলাকার মোঃ কাজলের ছেলে মোঃ শরিফ (৩৫) এবং শরিফের স্ত্রী মোছাঃ তানিয়া (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ব্যবসায়িক প্রয়োজনে ১ নম্বর বিবাদী মোঃ শরিফ অভিযোগকারী স্বপ্নার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। পরবর্তীতে তিনি ১০ হাজার টাকা পরিশোধ করলেও অবশিষ্ট ১০ হাজার টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা ও ঘুরাঘুরি করতে থাকেন।
গত ২৫ জুলাই ২০২৬ (শনিবার) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী স্বপ্না মহাখালী বাজারে শরিফের দোকানে গিয়ে পাওনা টাকা দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে শরিফ ও তার স্ত্রী তানিয়া ওই নারীকে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীদ্বয় তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি ও জুতা দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, মারধরের একপর্যায়ে ১ নম্বর বিবাদী শরিফ স্বপ্নার পরনের জামাকাপড় ধরে টানাটানি করে শ্লীলতাহানি ঘটায় এবং ২ নম্বর বিবাদী তানিয়া তার চুলের মুষ্টি ধরে মাটিতে ফেলে টেনে-হিঁচড়ে নির্যাতন চালায়। ওই নারীর ডাকচিকিৎকারে আশেপাশের লোকজন ও পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। স্থানীয়রা চলে আসলে অভিযুক্তরা পরবর্তীতে সুযোগ মতো পেলে ভুক্তভোগী ও তার পরিবারকে খুন-জখম করার প্রকাশ্যে হুমকি দেয়।
ভুক্তভোগী নারী জানান, ১ নম্বর বিবাদী প্রতারণার আশ্রয়ে টাকা ধার নিয়ে পরবর্তীতে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে পাওনা ১০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। ঘটনার পর বিষয়টির সুষ্ঠু বিচারের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে শ্রীপুর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement