আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 20
ছবির ক্যাপশন :

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের শুখানপুকুরী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে সম্ভাব্য কাজের স্থান পরিদর্শন করেছেন চীনা নাগরিক প্রতিনিধি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কর্মকর্তারা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন রানা মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সোমবার (২৭ জুলাই) এলজিইডির প্রকল্পের আওতায় সরেজমিনে এ পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে গড়েয়া থেকে ঝাঠিভাঙ্গা এবং পানিয়া ঘাট থেকে নতুন পাঁচপীর সুইচ গেট পর্যন্ত সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান ঘুরে দেখা হয়। এ সময় সড়কগুলোর বর্তমান অবস্থা, প্রয়োজনীয় প্রশস্ততা এবং উন্নয়নকাজ বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব সড়ক প্রশস্তকরণের দাবি জানিয়ে আসছেন তারা। সড়ক দুটি প্রশস্ত ও উন্নত করা হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থায়ও ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী আশা প্রকাশ করেন, প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে দীর্ঘদিনের প্রত্যাশিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং এলাকার সার্বিক উন্নয়নের গতি আরও বাড়বে।

এলাকার মানুষের প্রত্যাশা, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সড়ক প্রশস্তকরণের কাজ দ্রুত শুরু ও সম্পন্ন হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement