আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 22
ছবির ক্যাপশন :

​আবুজর গিফারী,​পাবনা সংবাদদাতা:
বিশ্ব বাণিজ্য বহন করি, ঝুঁকিও বহন করি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা জেলা প্রশাসন ও বাংলাদেশ মেরিন একাডেমির যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সমুদ্রযাত্রী দিবস-২০২৬।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. এ.এন.এম. বজলুর রশিদ। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন পাবনা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, বাংলাদেশ মেরিন একাডেমি ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান সহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুধীজন।

​অনুষ্ঠানের শুরুতে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ চারা রোপণ করেন। এরপর দেশের অর্থনীতি ও বৈশ্বিক বাণিজ্যে সমুদ্রযাত্রীদের ভূমিকা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিকূল পরিবেশ ও নানা ঝুঁকি উপেক্ষা করে সমুদ্রযাত্রীরা বিশ্ব বাণিজ্যের চাকা সচল রাখছেন। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে তাঁদের অবদান অনস্বীকার্য। বক্তারা সমুদ্রযাত্রীদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, উপযুক্ত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার দাবি জানান।

​আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ড. এ.এন.এম. বজলুর রশিদ শিল্পীদের চমৎকার পরিবেশনা এবং আয়োজকদের এই সুন্দর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যা উপস্থিত সবার মাঝে সমুদ্রযাত্রীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার বার্তা পৌঁছে দেয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement