আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

ব্রাহ্মণবাজারে পুলিশ পরিচয়ে গাড়ি ছিনতাই,হবিগঞ্জে উদ্ধার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 77
ছবির ক্যাপশন :

তিমির বনিক,মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়ায় গভীর রাতে পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে তল্লাশির নামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, অলংকার সহ দামি জিনিস পত্র নেওয়ার পাশাপাশি একটি প্রাইভেট ফিল্টার গাড়ি নং (ঢাকা মেট্রো গ-২৯-৮৭০৮) গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। পরে গাড়িটি হবিগঞ্জের চুনারুঘাটের তেলিয়াপাড়া রোডের একটি বাসার সামনে থেকে উদ্ধার করা হয়েছে।

ঘটানাটি ঘটেছে (২৮শে জুন) রোববার দিবাগত রাত দেড়টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লুহাইনি চা-বাগান সংলগ্ন এলাকায়।

জানাযায়, সিলেটের বিয়ানীবাজার পৌরসভার শুভাতলা এলাকার বাসিন্দা, বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক সম্ভাবনার সম্পাদক সাংবাদিক মাছুম আহমদ তার স্ত্রী সন্তানকে নিয়ে নিজের ব্যক্তিগত প্রাইভেট ফিল্টার গাড়ি নিয়ে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রাতে বাড়ি থেকে  রওয়ানা দেন।  রাত প্রায় দেড়টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার লুহাইনি নামক পাহাড়ী এলাকায় পৌঁছালে পুলিশের পোশাক পরিহিত ৩ জন গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে চা- বাগানের ভেতর থেকে আরো ৫-৬ জন যুবক অস্ত্র সহ এসে প্রথমে গাড়ি চালক রেজাউল কে ধরে গভীর জঙ্গলে নিয়ে যায় এবং পরে মাছুম ও তার স্ত্রী কন্যাকে জঙ্গলের ভেতর নিয়ে তাদের উড়না দিয়ে হাত বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি চিকিৎসার জন্য রাখা নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা, দামী ৩টি মোবাইল ফোন, রূপার চেইন সহ দামি জিনিস পত্র নিয়ে যায়। এদিকে রাস্তায় থাকা তাদের প্রাইভেট গাড়িটি ডাকাত দলের অন্য সদস্যরা ছিনতাই করে মৌলভীবাজারের দিকে নিয়ে যায়।

ডাকাতির শিকার মাছুম জানান, চিকিৎসার জন্য তিনি স্ত্রী কন্যাকে ওইদিন রাতে নীজ বাড়ি থেকে ঢাকায় যাচ্ছিলেন। এসময় উক্ত স্থানে পৌঁছালে পুলিশের পোশাক পরিহিত ৩ জন পুলিশ তাঁদের গাড়ি থামানোর জন্য সংকেত দিলে গাড়ি চালক রেজাউল গাড়ি থামান। এসময় তারা তল্লাশির কথা বলে ড্রাইভারকে বের হয়ে আসতে বললে সাথে সাথে আরো ৫-৬ জন অস্ত্রধারী ডাকাত চা বাগানের ভেতর থেকে বের হয়ে তাদের জিম্মি করে ফেলে। ডাকাতরা নগদ অর্থ, মোবাইল রূপার অলংকার সহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এসময় তাদের প্রাইভেট গাড়িটি ছিনতাই করে নিয়ে গেলেও গাড়িতে জিপিএ ট্র্যাকিং ডিভাইস থাকায় তারা সেটা ব্যবহার করে সোমবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট তেলিয়াপাড়া রোড থেকে গাড়িটি উদ্ধার করেন। তবে গাড়িতে কাউকে পাওয়া যায়নি।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাড়ি উদ্ধার হয়েছে। ডাকাতির ঘটনায় কারা জড়িত রয়েছে তার রহস্য উদঘাটনে মাঠে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করা যাচ্ছে শীঘ্রই অপরাধীদের সনাক্ত করা যাবে। অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement