আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত বুড়িচংয়ে ফকির আবদুস সালাম (রহ.) এর ৫০তম বার্ষিক ওরুছ মাহফিল অনুষ্ঠিত আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা হবিগঞ্জের নবীগঞ্জে বাংলাদেশ স্কাউট ডে ক্যাম্প ঝাঁকজমক ভাবে অনুষ্ঠিত শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মেয়র পদপ্রার্থী খোকন প্রধানের নেতৃত্বে বিশাল প্রতিরোধ মিছিল ২নং চৈক্ষ্যং ইউনিয়নে নির্বাচনী আবহ, আলোচনায় সাবেক বিএনপি সভাপতি নুরুল আমিন জিয়া চেয়ারম্যান দিঘলীয়া আলহাজ্ব জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি নির্বাচিত মনোহরদীতে টমটমের ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক কারবারি আখ্যা দিয়ে কাঁচামাল ব্যবসায়ীর বাড়িতে হামলা গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক টেকনাফ পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন আটক, বিপুল মাদক জব্দ
Banner Advertisement

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026
  • সংবাদটি দেখেছেন: 23
ছবির ক্যাপশন :

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা:
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ২০২৬ইং(রেজিঃ নং-৫৫৭) নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত। মঙ্গলবার (২৩ শে জুন) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড গ্রীন গার্ডেন পার্টি সেন্টারে অত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী চিকিৎসক নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি মোঃ শাহ্ আলম চিশতির  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা  প্রশাসক ও বিএনপি'র আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। প্রধান বক্তা  নারায়নগঞ্জ জেলা উপ পরিচালক পরিকল্পনা বিভাগ মোঃ শহিদুল ইসলাম, প্রধান আকর্ষন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন মহাব্যবস্থাপক কৃষিবিদ মোঃ শহীদ উল্লাহ খান। আমন্ত্রিত মেহমান অধ্যাপক ডাঃ মহাঃ দাহারুল ইসলাম, নারায়নগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তর উপ-পরিচালক কে এম মুহাসীনিন মাহবুব, ঔষধ তত্বাবধায়ক মোঃ কবির হোসেন। উদ্ভোধক বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মোঃ সবুজ আলী, সঞ্চালনায় নারায়নগঞ্জ জেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার। বিশেষ অতিথি ও সার্বিক সহযোগীতায় রজ্জব আলী, মোঃ আক্কাস আলী, মোঃ আব্দুর রহমান ভূইয়া, এম সাইজুদ্দিন আহম্মেদ, মোঃ আলী আরশাদ, এম এ রশিদ।

এসময় প্রধান অতিথি বলেন, পল্লী চিকিৎসকরা গ্রামীণ স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাব রয়েছে, সেখানে তারা ২৪/৭ প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে মানুষের জীবন বাঁচান। তাদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকারি প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।

সভাপতি শাহ্ আলম চিশতি বলেন,  বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা ৮৫ ভাগ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে। এই গ্রামাঞ্চলে এমবিবিএস পাশ করা ডাক্তার নেই বললেই চলে, ফলে গ্রাম পর্যায়ের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবার জন্যে পল্লী চিকিৎসকদের শরণাপন্ন হতে হয়। পল্লী চিকিৎসক বা গ্রাম ডাক্তারগণ গ্রামীণ স্বাস্থ্যসেবায় তাৎপর্যপূর্ণ ভুমিকা পালন করছেন। যেকারণে আজ গরীব অসহায় পরিবারগুলো স্বল্প ব্যায়ে চিকিৎসা সেবার মাধ্যমে অতি দ্রুত সুস্থতা লাভ করতে পারেন। 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এম এ সাঈদ মোল্লা, ফেরদৌস শিকদার, বিল্লাল সরকার, মোঃ আক্তারুজ্জামান শরীফ, লায়ন ইঞ্জিনিয়ার আমিনুল এহসান বাবু, মোঃ আফজাল হোসেন সহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement