আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজ আদ্রিয়ান খান (আদনান) এর প্রথম শুভ জন্মদিন ৫ ই আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মনোহরদীতে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লামা পৌরসভার পানি ও স্যানিটেশন প্রকল্পে অনিয়মের অভিযোগ, বঞ্চিত দরিদ্র পরিবার তারাকান্দায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র‌্যালী জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ ঠাকুরগাঁওয়ে খাওয়ার সময়ও ঘুষ নেন রেজিস্ট্রার অফিসের রেকর্ড কিপার ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি কাটাতে উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে পুলিশের শ্রদ্ধা ও আলোচনা সভা
Banner Advertisement

লংগাইরে উন্নয়নের প্রত্যয়ে জনসমাগম ,সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 26
ছবির ক্যাপশন :

আল আমিন খান,গফরগাঁও উপজেলা সংবাদদাতা:
ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার ৪ নম্বর লংগাইর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে এক প্রাণবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের প্রত্যাশায় আয়োজিত এ বৈঠকে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সোমবার (৩ আগস্ট) বিকেলে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোলাবাড়ী গ্রামের মোহাম্মদ ওয়াজিত দপ্তরীর বাড়িতে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রবীণ, যুবক ও সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মো. নবী হোসেন তালুকদার এবং সঞ্চালনা করেন এ. কে. এম. কবির আহাম্মেদ। বক্তব্য রাখেন আলহাজ মো. নবী হোসেন তালুকদার, এ. কে. এম. কবির আহাম্মেদ, মোহাম্মদ রমজান তালুকদার, মাসুদ তালুকদার, ফালু দপ্তরী, সহর আলী, মকবুল বেপারী, খোকা দপ্তরী, খাইরুল বেপারী, হ্যাপি ও সুফিয়া বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, লংগাইর ইউনিয়নের সার্বিক উন্নয়নে সময়োপযোগী ও জনবান্ধব নেতৃত্ব এখন সময়ের দাবি। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ সড়ক, সেতু-কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিখাতে কার্যকর উদ্যোগের প্রয়োজন রয়েছে। এসব ক্ষেত্রে সততা, জবাবদিহিতা ও মানুষের পাশে থাকার মানসিকতার কারণে মোহাইমিনুল ইসলাম জনি একজন গ্রহণযোগ্য সম্ভাব্য প্রার্থী হিসেবে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে মোহাইমিনুল ইসলাম জনি বলেন, “আমি রাজনীতি করি মানুষের সেবার জন্য। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে লংগাইর ইউনিয়নের প্রতিটি গ্রামে সমান উন্নয়ন নিশ্চিত করতে কাজ করব। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক, নিরাপদ, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার অঙ্গীকার। ইনশাআল্লাহ, সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে থাকব।”
বৈঠক শেষে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোহাইমিনুল ইসলাম জনির পক্ষে গণসংযোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, জনগণের প্রত্যক্ষ সমর্থন নিয়ে তিনি একটি উন্নত, সমৃদ্ধ ও সেবামুখী ৪ নম্বর লংগাইর ইউনিয়ন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement