আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু,আহত ১

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 52
ছবির ক্যাপশন :

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার:
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে তিন মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

রবিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী দক্ষিণপাড়া এলাকায় অবস্থিত মদিনাতুল উলূম মাদরাসা ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলো জহিরুল ইসলাম (১৫), কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে; আবু রায়হান (১৪), একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং আবু জাফর (১২), ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিবাজার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। আহত অপর এক শিক্ষার্থীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও মাদরাসা কর্তৃপক্ষ জানায়,রবিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের আগে বৃষ্টির মধ্যে কয়েকজন শিক্ষার্থী অজু করার জন্য মাদরাসার অজুখানায় যায়। এ সময় হঠাৎ অজুখানার ওপর তীব্র বজ্রপাত হলে চারজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
ঘটনার পরপরই মাদরাসার শিক্ষকরা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসতানশির বিল্লাহ বলেন, “হাসপাতালে আনার আগেই বজ্রাঘাতে আহত তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত অপর শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।”

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, “বজ্রাঘাতে তিন মাদরাসা শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।”

এদিকে মর্মান্তিক এ ঘটনায় মাদরাসা ও আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীদের পরিবার-পরিজন ও সহপাঠীদের মাঝে শোকের মাতম বিরাজ করছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement