মো তুহিন মোল্লা, নড়াইল সংবাদদাতা:
সরকারকে দ্রুত গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নড়াইল জেলা আমির জনাব আতাউর রহমান বাচ্চু এমপি বলেছেন গণভোটের গণরায় নিয়ে কোনো ষড়যন্ত্র জাতি বরদাশত করবে না। জুলাইয়ের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে।
তিনি বলেন, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং ৩৬ জুলাইকে ধারণ ও স্মরণে রাখার অতিদ্রুত জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার ব্যবস্থ করতে হবে।
আজ ৪ জুলাই শনিবার বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরে গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণঅভুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
আতাউর রহমান বাচ্চু আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুরু থেকেই গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছে। সংসদের ভিতরে ও বাইরে জনস্বার্থে কর্মসূচি পালন করে আসছে। গণভোটে প্রায় ৭০ ভাগ মানুষের রায়কে অগ্রাহ্য করে সরকার মূলত জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নিজেদের ফ্যাসিবাদী চরিত্রের দিকে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার জুলাই সনদকে উপেক্ষা করে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে রাষ্ট্রীয় সংস্কারের পথ রুদ্ধ করে ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করেছে। সরকার নিজেদের সংশোধন না করলে জনগণ সময়ের প্রেক্ষাপটে হাসিনার মতো তাদেরও একদিন বিতাড়িত করবে। জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জনস্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেবে।
সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন বিশ্বাস, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আলমগীর হোসাইন, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, কালিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলাম এবং নড়াইল পৌর জামায়াতের আমির মাস্টার জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..