আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

ত্রিমোহনী বাজারে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: শীর্ষ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 62
ছবির ক্যাপশন :

আবুজর গিফারী,পাবনা সংবাদদাতা:
পাবনার বেড়া উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা কারবারি মোঃ জনিসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার (১৯ জুলাই) রাত ৯:০০ টা থেকে সাড়ে ১১:৩০ টা পর্যন্ত দীর্ঘ আড়াই ঘণ্টাব্যাপী এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
​অভিযানের নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। আমিনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও এসআই আবদুল লতিফসহ পুলিশের একটি চৌকস দল এই অভিযানে সক্রিয় সহায়তা প্রদান করে।

​আদালত সূত্র জানায়, ত্রিমোহনী বাজারের তালিমনগর প্রাইমারি স্কুলের পাশে লুৎফর রহমান লুটু মেম্বারের বাসা সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তরা প্রশাসনের কড়া নজরদারিতে ছিলেন। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে লুৎফর রহমান লুটুর ছেলে মো: জনির বসতবাড়িতে আকস্মিক হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। তল্লাশিকালে ওই বাড়ি থেকে ইয়াবা সেবন, ব্যবহার ও পরিবহনের বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী জনি নিজেই স্বীকার করেন যে, তিনি গত তিন মাস ধরে ওই এলাকায় নিয়মিত ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন।
​অভিযোগটি ভ্রাম্যমাণ আদালতের সামনে হাতেনাতে প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারা মোতাবেক প্রধান আসামী মো: জনিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
​একই অভিযানে মূল মাদক কারবারি জনির পাশাপাশি একই সময়ে মাদক সেবন ও ব্যবহারের অপরাধে সুধান হালদার ও রানা খান নামে আরও দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় আদালত সুধান হালদারকে ৩ মাস এবং রানা খানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং জনস্বার্থে প্রশাসনের এ ধরনের কঠোর ও কড়া নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দণ্ডিতদের রাতেই সাজা পরোয়ানাসহ জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করেছে আমিনপুর থানা পুলিশ।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement