আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে রেলযোগাযোগ বন্ধ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 97
ছবির ক্যাপশন :

তিমির বনিক:মৌলভীবাজার
মৌলভীবাজারে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২৯ই মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থান লাউয়াছড়া বনের ভেতরের অংশে এই দুর্ঘটনাটি ঘটে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, সিলেট থেকে আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তেলবাহী খালি ওয়াগনের একটি বগি বনের ভেতরে লাইনচ্যুত হয়। এতে লাইনের ক্ষতি হওয়ায় এই রুটে চলাচলকারী অন্যান্য ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে রেললাইন পুনরায় সচল করার জন্য ইতিমধ্যে ‍‍`হাইড্রোলিক টুলভ্যান দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শমশেরনগর রেলওয়ে স্টেশনে মাস্টার রজত কুমার রায় জানান, ট্রেনটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও হাইড্রোলিক টুলভ্যান নিয়ে আসা হচ্ছে। উদ্ধারকাজ শেষ হলে দ্রুতই আবার সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement