মোঃ মমিন আলী নওগাঁ জেলা সংবাদদাতা:
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার জিয়ল গ্রামের বাসিন্দা নিশি পাহানের দ্বিতীয় মেয়ে সোমা রানী পাহান গত ২৮ জুন ২০২৬ (রবিবার) সকাল প্রায় ৯টা থেকে নিখোঁজ রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ওইদিন সকালে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সোমা রানী বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং কোনো সহৃদয়বান ব্যক্তি সোমা রানী পাহানের সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে ০১৭৬২-৭২৬০৬৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..