আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে অবৈধ বালু দস্যুদের আস্তানায় হানা গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল ময়মনসিংহে পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্যসহ গ্রেফতার ৪ কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই কালিয়াকৈরে সবজির বাজারগুলোতে ফের অস্থিরতা দেখা দিয়েছে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
Banner Advertisement

গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 71
ছবির ক্যাপশন :

মোঃ সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা( নেত্রকোনা) 
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ  তৃতীয় পর্যায় প্রকল্প স্হানীয় সরকার বিভাপ স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর উদ্যোগে সারা বাংলাদেশের ন্যায় নেত্রকোনার জেলার পূর্বধলা উপজেলার ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গতকাল মঙ্গলবার( ১৫ জুন/২৬) ১২:০০  ঘটিকার সময় বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন ফজল।

তিনি বলেন,গ্রাম আদালত সেবা সম্পর্কে প্রান্তিক জন গোষ্ঠী আজও সচেতন নয়,অল্প সময় স্বল্প খরচে সঠিক বিচার পেতে গ্রাম আদালতের বিকল্প নেই।
গ্রাম আদালত হলো বাংলাদেশের ইউনিয়ন পরিষদের অধীনে পরিচালিত একটি স্থানীয় আদালত, যা গ্রামাঞ্চলের ছোট ছোট দেওয়ানী ও ফৌজদারী মামলা নিষ্পত্তির জন্য গঠিত হয়। এটি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহজে ও কম খরচে ন্যায়বিচার লাভের একটি সুযোগ সৃষ্টি করে। 

১৯৭৬ সালে গ্রাম আদালত অধ্যাদেশ জারির মাধ্যমে এ ব্যবস্থা চালু হয়। এরপর গ্রাম আদালত আইন, ২০০৬ এবং গ্রাম আদালত বিধিমালা, ২০১৬ প্রণয়নের মাধ্যমে এ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়। আইনটি ২০১৩ সালে প্রথম এবং ২০২৪ সালে দ্বিতীয়বার সংশোধন করা হয়।

গ্রাম আদালতে উদ্দেশ্য
স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থাকে অধিকতর স্বচ্ছ ও গ্রহণযোগ্য করা।
    
গ্রামীণ জনগণের, বিশেষ করে, নারী এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির ন্যায় বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করা।

   উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান উপজেলা  বি এন পির যুগ্ম আহ্বায়ক ফকির মো:  ছায়েদ আল মামুন শহীদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব, বি এন পি নেতা বাচ্চু,শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো:আল ইমরান, ডাঃ আঃ রাশিদ, সিজার মাস্টার ।

এছাড়াও  উপস্হিত ছিল পরিষদের সকল ইউ পি সদস্য গন,প্রশাসনিক কর্মকর্তা হাসিন ইসরাক নিউটন, উদ্দোক্তা সাদ্দাম হোসেন, গ্রাম পুলিশ বৃন্দ সহ  এলাকার সর্বস্তরের জনগণ। 

অনুষ্ঠানে গ্রাম আদালত সেবা সম্পর্কে বিভিন্ন প্রশ্নোত্তর শেষে পূ্র্বধলা উপজেলা কো অর্ডিনেটর মোঃ বদিউজ্জামান  পূর্বধলা নেত্রকোনা (বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ) দশ জন বিজয়ীদের মধ্যে  পুরস্কার বিতরণ করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement