আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 121
ছবির ক্যাপশন :

আহসান হাবিব তারাকান্দা (ময়মনসিংহ):
ময়মনসিংহের তারাকান্দায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি বিল্লাল হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিল্লাল উপজেলার কামারগাঁও ইউনিয়নের প্রজাপতখিলা গ্রামের আবু হানিফের ছেলে।
​পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয় এবং মা সৌদি আরব চলে যান। এরপর থেকে সে নানার বাড়িতে থাকত। গত জুন মাসের শুরুতে বিদ্যালয়ে যাওয়ার পথে বিল্লাল তাকে ৫০ টাকার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটি গোপন রাখতে প্রাণনাশের হুমকি দেয়।
​পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও পুলিশ খবর পেয়ে ৭ জুন ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে। এই ঘটনায় শিশুটির নানা বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন।
​তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাশিদ জানান, ঘটনার পর থেকে আসামি বিল্লাল পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ২৪ জুন (বুধবার)  ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (২৫ জুন) তাকে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement