আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 104
ছবির ক্যাপশন :

সজীব ইসলাম ঢালী 
গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন ২০২৬) দুপুরে মাওনা পপুলার রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. আলফাজ উদ্দিন স্বপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগ ভান্ডার এবং শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা হাজী তাজ উদ্দিন আহমেদ এবং দৈনিক বাংলাদেশের ভোর-এর সম্পাদক ও ক্লাবের সম্মানিত সদস্য মো. সাইফুল ইসলাম (দীপু)।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান ইকবাল, শাহাদাত হোসেন আবির, কামাল পাশা, সজীব ঢালী, সুমন প্রধান, হুমায়ুন কবি, আলমগীর শামীম, এনামুল হক (মিস্টার), শামসুদ্দিন বাবর, শামীম আল মামুন, জসীমউদ্দীনসহ শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সাংবাদিকরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারা বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement