আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা মৌলভীবাজারে আসছেন নাসিরউদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম রাজশাহীতে যুবক গুলিবিদ্ধ হবিগঞ্জের নবীগঞ্জে স্বামীর দা'য়ের কুপে স্ত্রী খুন, ঘাতক স্বামী পুলিশের হাতে আটক মৌলভীবাজারে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস পালিত নবীগঞ্জের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারী তালিকা থেকে বাদ পড়লেন ‎ ‎ ‎ছাত্রলীগের বিরুদ্ধে ববি প্রশাসনের ‘জিরো টলারেন্স ২২-২৩ জুন থাকবে কড়া নজরদারি মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু,আহত ১ ‎বেনাপোল আইসিপি সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান ও জরিমানা কোল্ড ষ্টোরেজে আলু রাখা ভাড়া প্রতি কেজি পাঁচ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন কুড়িগ্রাম রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আ/ত্মহ/ত্যা প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জাফর ইকবাল সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন
Banner Advertisement

নড়াইলে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026
  • সংবাদটি দেখেছেন: 39
ছবির ক্যাপশন :

মোঃ রাসেল শেখ,জেলা সংবাদদাতা,নড়াইল:
নড়াইল সদর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (২১ জুন) রাতে উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের নন্দখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মুন্নি বেগম ওই গ্রামের শাকিল কাজীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী শাকিল কাজীর সঙ্গে মুন্নি বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। রোববার সন্ধ্যার পর মুন্নিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে তাঁকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মুন্নিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, ‘গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement