আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

পটুয়াখালীতে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 72
ছবির ক্যাপশন :

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা সংবাদদাতা:
পটুয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলার কলাপাড়া থানাধীন নীলগঞ্জ ইউনিয়নের ঘোটাবাছা এলাকার কুয়াকাটা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নুরুজ্জামান হাওলাদার (৩২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নুরুজ্জামান কলাপাড়া থানার বাসিন্দা।

রবিবার (২১ জুন ) পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল নিয়মিত মাদকবিরোধী অভিযানে বের হয়। গতকাল  শনিবার (২০ জুন) সকাল পৌনে ৯টার দিকে ডিবি পুলিশের একটি টিম নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঘোটাবাছা এলাকায় মহাসড়কের ওপর এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ বাদল ফকিরসহ ডিবি'র একটি বিশেষ টিম পুলিশ সুপারকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে সকাল আনুমানিক ৯:০৫ মিনিটে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নুরুজ্জামান হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০২৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-২৫, তারিখ: ২০-০৬-২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেফতারকৃত নুরুজ্জামান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement