মোঃ রাসেল শেখ,জেলা সংবাদদাতা,নড়াইল:
নড়াইল সদর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (২১ জুন) রাতে উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের নন্দখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মুন্নি বেগম ওই গ্রামের শাকিল কাজীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী শাকিল কাজীর সঙ্গে মুন্নি বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। রোববার সন্ধ্যার পর মুন্নিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে তাঁকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মুন্নিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, ‘গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।