আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজ আদ্রিয়ান খান (আদনান) এর প্রথম শুভ জন্মদিন ৫ ই আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মনোহরদীতে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লামা পৌরসভার পানি ও স্যানিটেশন প্রকল্পে অনিয়মের অভিযোগ, বঞ্চিত দরিদ্র পরিবার তারাকান্দায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র‌্যালী জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ ঠাকুরগাঁওয়ে খাওয়ার সময়ও ঘুষ নেন রেজিস্ট্রার অফিসের রেকর্ড কিপার ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি কাটাতে উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে পুলিশের শ্রদ্ধা ও আলোচনা সভা
Banner Advertisement

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে পুলিশের শ্রদ্ধা ও আলোচনা সভা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 13
ছবির ক্যাপশন :

মোঃ কামরুল ইসলাম,রাঙামাটি  জেলা সংবাদদাতা:
যথাযোগ্য মর্যাদায় রাঙামাটি পার্বত্য জেলায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ।পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) জনাব আসিফ ইমাম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব মোজাম্মেল হক সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাদের চেতনাকে ধারণ করে দেশ সেবায় কাজ করার আহ্বান জানানো হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement