আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজ আদ্রিয়ান খান (আদনান) এর প্রথম শুভ জন্মদিন ৫ ই আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মনোহরদীতে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লামা পৌরসভার পানি ও স্যানিটেশন প্রকল্পে অনিয়মের অভিযোগ, বঞ্চিত দরিদ্র পরিবার তারাকান্দায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র‌্যালী জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ ঠাকুরগাঁওয়ে খাওয়ার সময়ও ঘুষ নেন রেজিস্ট্রার অফিসের রেকর্ড কিপার ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি কাটাতে উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে পুলিশের শ্রদ্ধা ও আলোচনা সভা
Banner Advertisement

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 13
ছবির ক্যাপশন :

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা সংবাদদাতা:
ময়মনসিংহে জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আজ ৫ আগস্ট বুধবার ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম,টাউন হল সম্বর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম হুমায়ুন কবির সরকার, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। 

অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিশদ আলোচনা করেন ময়মনসিংহ রেঞ্জের  ডিআইজি  মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম- সেবা।  এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহিদদের আত্মত্যাগ এবং জাতির জন্য তাঁদের অবিস্মরণীয় অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে শহিদদের আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

আরো আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ; মোঃ রুকুনোজ্জামান রোকন, প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশন;  মোহাম্মদ ইমরান সালেহ  প্রিন্স, প্রশাসক, জেলা পরিষদ, ময়মনসিংহ; সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ যাদের জন্য আজকের আয়োজন জুলাই শহিদদের পরিবারবর্গ ও জুলাই যোদ্ধাগণ। 

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহিদদের পরিবারবর্গ ও জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। 

এর আগে সকাল ১০ টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে  ময়মনসিংহের ঢাকা বাইপাস মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ রেঞ্জের মান্যবর ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম- সেবা।  এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো: আবু বকর সিদ্দীক; পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)[অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত],  রাশিদা বেগম পিপিএম; পুলিশ সুপার (অপারেশনস্), মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার; মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ;
সহকারী পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজি, মো: পারভেজ আলম সহ  জেলা পুলিশ, ময়মনসিংহ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এসময় ময়মনসিংহের বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, সামাজিক-রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর পক্ষ থেকে জুলাই শহীদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement