আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজ আদ্রিয়ান খান (আদনান) এর প্রথম শুভ জন্মদিন ৫ ই আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মনোহরদীতে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লামা পৌরসভার পানি ও স্যানিটেশন প্রকল্পে অনিয়মের অভিযোগ, বঞ্চিত দরিদ্র পরিবার তারাকান্দায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র‌্যালী জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ ঠাকুরগাঁওয়ে খাওয়ার সময়ও ঘুষ নেন রেজিস্ট্রার অফিসের রেকর্ড কিপার ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি কাটাতে উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে পুলিশের শ্রদ্ধা ও আলোচনা সভা
Banner Advertisement

লামা পৌরসভার পানি ও স্যানিটেশন প্রকল্পে অনিয়মের অভিযোগ, বঞ্চিত দরিদ্র পরিবার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 16
ছবির ক্যাপশন :

আজিজুল হাকিম তুহিন,জেলা সংবাদদাতা,বান্দরবান:
বান্দরবানের লামা পৌরসভায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়নাধীন নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পে উপকারভোগী নির্বাচন নিয়ে অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী স্থানীয়দের দাবি, প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার আশায় অনেক দরিদ্র ও হতদরিদ্র পরিবারের নাম সংগ্রহ করা হলেও পরে তাদের আবেদন প্রক্রিয়া বা পরবর্তী করণীয় সম্পর্কে কিছুই জানানো হয়নি। ফলে প্রকৃত সুবিধাভোগীদের একটি বড় অংশ তালিকার বাইরে থেকে গেছে।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, আমাদের বাড়িতে এসে নাম-পরিচয় লিখে নিয়ে গিয়েছিল। এরপর কীভাবে আবেদন করতে হবে বা কী কাগজ লাগবে—কেউ জানায়নি। এখন দেখি অন্যরা সুবিধা পেয়েছে, কিন্তু আমরা পাইনি।

একই ওয়ার্ডের আরেক বাসিন্দার অভিযোগ, যারা সত্যিকার অর্থে গরিব, তাদের অনেকেই বাদ পড়েছেন। অথচ সচ্ছল পরিবারের লোকজন তালিকায় রয়েছে বলে শুনছি। বিষয়টি তদন্ত হওয়া উচিত।

৬ নম্বর ওয়ার্ডের এক ভুক্তভোগী বলেন, একই পরিবারের একাধিক সদস্য সুবিধা পেয়েছেন বলে শুনেছি। অথচ আমাদের মতো অসহায় পরিবার একটি সুযোগও পায়নি। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

আরেক বাসিন্দা বলেন, এখানে স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। সাংবাদিক, সরকারি চাকরিজীবী ও আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের নামও তালিকায় এসেছে বলে এলাকায় আলোচনা চলছে। প্রকৃত তালিকা প্রকাশ করে তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে।

স্থানীয়দের দাবি, প্রকল্পের উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া পুনঃযাচাই করে প্রকৃত দরিদ্র ও হতদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement