আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

বৃষ্টি-ঝড়ে গাছ ভেঙে সড়কে, জেয়ালায় চরম ভোগান্তি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026
  • সংবাদটি দেখেছেন: 69
ছবির ক্যাপশন :

মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জেয়ালা হাতে-পুরাতন সাতক্ষীরা সড়কে বৃষ্টি ও প্রবল বাতাসে একটি বড় গাছ ভেঙে সড়কের ওপর পড়ে যাওয়ায় স্থানীয় মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

রবিবার  (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বৃষ্টি ও ঝোড়ো বাতাস চলাকালে গাছটি ভেঙে সড়কের ওপর পড়ে। এতে সড়কটি সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। মানুষ, সাইকেল, মোটরসাইকেলসহ ছোট যানবাহনের চলাচল ব্যাহত হয়। অনেক পথচারীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, আবার কেউ কেউ বিকল্প পথ ব্যবহার করে গন্তব্যে পৌঁছান।

স্থানীয় বাসিন্দারা জানান, জেয়ালা হাতে-পুরাতন সাতক্ষীরা সড়কটি এলাকার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এ সড়ক দিয়ে আশপাশের কয়েকটি গ্রামের শত শত মানুষ যাতায়াত করেন। তবে গাছটি ভেঙে পড়ার পর রাত পর্যন্ত সেটি অপসারণ করা হয়নি। এতে রাতের বেলায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, ঘটনা ঘটার পরও এখন পর্যন্ত গাছ অপসারণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কোনো স্বেচ্ছাসেবী দল কিংবা স্থানীয় জনপ্রতিনিধিও ঘটনাস্থলে আসেননি। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
দ্রুত গাছটি অপসারণ করে সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement