আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজ আদ্রিয়ান খান (আদনান) এর প্রথম শুভ জন্মদিন ৫ ই আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মনোহরদীতে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লামা পৌরসভার পানি ও স্যানিটেশন প্রকল্পে অনিয়মের অভিযোগ, বঞ্চিত দরিদ্র পরিবার তারাকান্দায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র‌্যালী জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ ঠাকুরগাঁওয়ে খাওয়ার সময়ও ঘুষ নেন রেজিস্ট্রার অফিসের রেকর্ড কিপার ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি কাটাতে উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে পুলিশের শ্রদ্ধা ও আলোচনা সভা
Banner Advertisement

চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি কাটাতে উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 17
ছবির ক্যাপশন :

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)
মোট চারদিনের ছুটিতে উত্তরবঙ্গের পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। এদিকে যাত্রীদের চাপ থাকলেও দেখা গেছে গণপরিবহণের সংকট। অভিযোগ রয়েছে বেশি বাস ভাড়া আদায়ের।

বুধবার (৫ আগস্ট) ভোর থেকে চন্দ্রা এলাকায় এমনি চিত্র দেখা গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল থেকেই গাজীপুরের চন্দ্রা, চান্দনা চৌরাস্তাসহ দুই মহাসড়কে রয়েছে ধীরগতির যানজট।

জানা গেছে, সরকারি চারদিন ছুটি পেয়ে নানা পেশার মানুষ ভোর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় জুড়ে যাত্রী ও গণপরিবহণের ব্যাপক চাপ রয়েছে। প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির ধীরগতিতে চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে সরকারি ৫ আগস্ট উপলক্ষে সরকারের দুই দিনের ছুটি সেই সঙ্গে যোগ হয়েছে সাপ্তাহিক আরও দুই দিনের ছুটি। মোট চারদিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি কাটাতে উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

তবে মহাসড়কে যানজট নিরসনে ইতোমধ্যে জনবল নিয়োগ করেছেন প্রশাসন। এছাড়াও যাত্রীদের নিরাপত্তা জোরদারে মাঠে রয়েছেন হাইওয়ে পুলিশ, থানা পুলিশের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে দূরপাল্লার গণপরিবহণ গুলোতে নির্দিষ্ট ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বাস কাউন্টার গুলোর বিরুদ্ধে।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাফর আলী খান জানান, তবে এখন পর্যন্ত বেশি ভাড়া আদায়ের অভিযোগ পায়নি। বেশি ভাড়া আদায়ের অভিযোগ পেলে ওই বাস কাউন্টার ও মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে মহাসড়কে এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement