আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে অবৈধ বালু দস্যুদের আস্তানায় হানা গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল ময়মনসিংহে পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্যসহ গ্রেফতার ৪ কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই কালিয়াকৈরে সবজির বাজারগুলোতে ফের অস্থিরতা দেখা দিয়েছে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
Banner Advertisement

মসিকের নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 65
ছবির ক্যাপশন :

মকবুল হোসেন, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক)আওতায় নিম্নআয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
আজ ১৬ জুন মঙ্গলবার সিটি কর্পোরেশনের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এই টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।   ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকনোজ্জামান রোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ, টিসিবি ঠিকাদারগণ এবং সুবিধভোগী সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সিটি কর্পোরেশন প্রশাসক  বলেন, টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড প্রাপ্ত সুবিধাভোগীরা যাতে তাদের পণ্য গ্রহণের ক্ষেত্রে কোন দুর্ভোগের মধ্যে না পড়ে সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন কর্মকর্তা ও টিসিবি ঠিকাদারদের সমন্বয়ের মাধ্যমে আমাদের এ কাজটি সম্পন্ন করতে হবে, যাতে করে সুশৃঙ্খলভাবে ও কোনরকম লম্বা লাইনের হয়রানির শিকার না হয়ে সুবিধাভোগীরা খুব সহজে তাদের পণ্য গ্রহণ করতে পারে।

এসময় তিনি টিসিবি ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিনামূল্যে এ পণ্য বিতরণ করছেন না। তাই পণ্য বিতরণ ক্ষেত্রে বিতরণ স্থানটি এমন হতে হবে, যেখান থেকে খুব সহজেই সুবিধাভোগীরা পণ্য সংগ্রহ  করতে পারে।

বক্তৃতা শেষে প্রধান অতিথি সুবিধাভোগীদের হাতে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড তুলে দেন। এ পর্যায়ে মোট ১৮৯০টি টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement