আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 66
ছবির ক্যাপশন :

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা সংবাদদাতা:
ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ   ১২ জুলাই রবিবার  ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান উক্ত সভায়  সভাপতিত্ব করেন  ।

সভায় জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং সার্বিকভাবে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। খুন, যৌন হয়রানি ও বাল্যবিবাহসহ অন্যান্য অপরাধসমূহ কঠোর হস্তে দমনের লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

এছাড়াও সভায় মাদক সেবনের প্রবণতা রোধ ও মাদক বিক্রি বন্ধের লক্ষ্যে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা এবং জেলা ও উপজেলা পর্যায়ে মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সীমান্তে চোরাচালান ও মাদক চালান রোধে বিজিবি এবং স্থানীয় প্রশাসনের সমন্বয় বৃদ্ধি করার জন্য জোরালো তাগিদ দেওয়া হয়। 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বলেন, এই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে  কাজ করে যাচ্ছে এতে কোন সন্দেহ নেই। তবে স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে। বিশেষ করে মাদক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ এই তিনটি বিষয় পরস্পর সম্পর্কযুক্ত। তাই এসব সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে, যাতে একটি নিরাপদ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হয়।

তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কেবল আইন প্রয়োগের মাধ্যমে নয়, জনসচেতনতা বৃদ্ধি, পরিবার ও সমাজের সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার মাধ্যমে প্রতিরোধ করতে হবে। বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী ও নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবে এবং সামাজিকভাবে আরও নিরাপদ অবস্থানে পৌঁছাবে।

সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান-সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement