আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

রাজাবাড়ি চিনাশুখানিয়ায় প্রেম করে বিয়ে, ছেলের বয়স ২১ না হওয়ায় বাল্যবিবাহের অভিযোগ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 41
ছবির ক্যাপশন :

মোঃ সজিব,গাজীপুর জেলা সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামে প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে বাল্যবিবাহের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই তরুণ তরুণী দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর পরস্পরের সম্মতিতে বিয়ে করার উদ্যোগ নেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে প্রশাসনের নজরে আসে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রতিনিধি আশিক ঘটনাস্থল, অর্থাৎ ছেলের বাড়িতে গিয়ে বিষয়টি যাচাই-বাছাই করেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট জন্মনিবন্ধনের তথ্য অনুযায়ী, ছেলেটির জন্ম  ১৩ জুলাই ২০০৮ । সে হিসেবে তার বয়স এখনো ২১ বছর পূর্ণ হয়নি। অন্যদিকে মেয়েটির জন্ম ১ মার্চ ২০০৬, অর্থাৎ তার বয়স ১৮ বছরের বেশি।

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, পুরুষের বিবাহের ন্যূনতম বয়স ২১ বছর এবং নারীর ১৮ বছর। ফলে ছেলেটির বয়স ২১ বছর পূর্ণ না হওয়ায় বিষয়টি বাল্যবিবাহের অভিযোগের আওতায় এসেছে।

এদিকে, জানা গেছে, ওই তরুণ তরুণী  নোটারি পাবলিকের মাধ্যমে একটি ঘোষণাপত্র করেছেন । তবে তারা কোনো কাজী বা নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে বিয়ে নিবন্ধন করেননি বলে জানা গেছে। শুধু নোটারি পাবলিকের মাধ্যমে ঘোষণাপত্র করলেই আইনগতভাবে বৈধ বিবাহ সম্পন্ন হয়েছে এমনটি নয়। তাই ওই ঘোষণাপত্রকে বৈধ বিবাহের কাবিননামা বা বিবাহ নিবন্ধনের দলিল হিসেবে গণ্য করা যাবে না।

স্থানীয় সূত্রের দাবি, উপজেলা প্রশাসনের প্রতিনিধি আশিক ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে বিষয়টি যাচাই-বাছাই করেছেন। পরে নবদম্পতিকে প্রয়োজনীয় কাগজপত্রসহ সকাল ১০টায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ ভূঞার কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, তা ইউএনও কার্যালয়ে শুনানি ও যাচাই বাছাইয়ের পর জানা যাবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement