আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কুলাউড়া পৌর বিএনপি'র কমিটি স্থগিত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
Banner Advertisement

মোল্লাহাটে প্রবাসীর বাড়ি থেকে চুরি হওয়া টাইলসের আংশিক উদ্ধার, অভিযুক্তরা পলাতক

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 62
ছবির ক্যাপশন :

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) সংবাদদাতা:
বাগেরহাটের মোল্লাহাটে এক প্রবাসীর বাড়ি থেকে চুরি হওয়া টাইলসের আংশিক উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কামারগ্রাম এলাকার প্রবাসী আব্দুল হাই মুন্সীর বাড়ি থেকে গত ১৬ জুন গভীর রাতে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের টাইলস চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় ২৩ জুন লিখিত অভিযোগ পাওয়ার পর মোল্লাহাট থানা পুলিশ তদন্ত করে চুরি যাওয়া টাইলসের একটি অংশ উদ্ধার করেছে বলে জানা গেছে।

প্রবাসী আব্দুল হাই মুন্সীর স্ত্রী খুকুমনি অভিযোগ করে বলেন, তিনি বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের বাচ্চু মোল্লার ছেলে রাকেশ (৩০) ও গাউসের ছেলে খালেক (৩৫) সহ সংঘবদ্ধ চোরেরা রাতে বাড়িতে থাকা টাইলস চুরি করে নিয়ে যায়। পরে থানায় অভিযোগ করলে পুলিশ তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের হেফাজত থেকে চুরি হওয়া টাইলসের আংশিক উদ্ধার করে।
তিনি আরো অভিযোগ করেন, এ ঘটনার সঙ্গে জড়িত চোর সিন্ডিকেটে মোমরেজের ছেলে কবিরের সম্পৃক্ততা রয়েছে বলে তিনি দাবি করেন। তার দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এদিকে পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মালামাল সংক্রান্ত বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।

চুরি হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীর পরিবার।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement