আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন
Banner Advertisement

শ্রীপুরে সংরক্ষিত বন থেকে গাছ কাটার সময় হাতেনাতে আটক ২ বনচোর, আদালতে সোপর্দ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 77
ছবির ক্যাপশন :

আশরাফুল আলম সরকার,গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটার সময় দুই বনচোরকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ। পরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাথুরা বিট অফিসের কর্মকর্তারা সংরক্ষিত বন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাছ কাটার বিভিন্ন সরঞ্জাম ও বনজ সম্পদ জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে বন বিভাগ জানিয়েছে।

এ বিষয়ে শ্রীপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান রিপন বলেন, “সংরক্ষিত বনাঞ্চল আমাদের জাতীয় সম্পদ। বন রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বনভূমি দখল, অবৈধ গাছ কাটা ও বনজ সম্পদ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে বন সংরক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “মাননীয় সরকারের নির্দেশনা অনুযায়ী বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বনজ সম্পদ সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও বন ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

বন বিভাগ সকলকে বনজ সম্পদ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে এবং বন সংক্রান্ত যেকোনো অপরাধের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement