আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

দীর্ঘ ১৫ বছরেও মেলেনি সন্ধান, আবু সেলিমকে ফিরে পেতে এলাকাবাসীর দোয়া

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026
  • সংবাদটি দেখেছেন: 81
ছবির ক্যাপশন :

মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা 
সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আবু সেলিমের সন্ধান ও সুস্থভাবে পরিবারের কাছে ফিরে আসার কামনায় এক আবেগঘন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে) আছরের নামাজ শেষে আলিপুর চেকপোস্টস্থ ‘মসজিদে বিলাল’-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, ২০১১ সালের ২৯ মে ঢাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন এই জনপ্রিয় যুবনেতা। দীর্ঘ ১৫ বছর পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আবু সেলিমের পিতা, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আলিপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ। এছাড়াও উপস্থিত ছিলেন আবু সেলিমের দুই পুত্র রাদমির ইসলাম ও মো. সিয়াম হোসেন, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, দীর্ঘ দেড় দশক পেরিয়ে গেলেও আজও পর্যন্ত আবু সেলিমের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে গুম করা হয়। এরপর বহু বছর পার হলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার কোনো তথ্য দিতে পারেনি।
বক্তারা আরও বলেন, “আবু সেলিম ছিলেন এলাকার অত্যন্ত জনপ্রিয় ও ত্যাগী নেতা। সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকতেন তিনি। একজন সন্তানের এমন নিখোঁজ থাকা একটি পরিবারের জন্য অসহনীয় কষ্টের। পুরো এলাকাবাসী আজও এ ঘটনায় শোকাহত ও উদ্বিগ্ন।”
তারা দেশে গুম, খুন ও রাজনৈতিক নিপীড়নের সংস্কৃতির তীব্র নিন্দা জানিয়ে অতীতে ঘটে যাওয়া সব গুমের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আবু সেলিমসহ সকল নিখোঁজ ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
মিলাদ মাহফিল শেষে আবু সেলিমের দ্রুত সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে আবেগাপ্লুত হয়ে তার পিতা আলহাজ্ব আব্দুর রউফ কান্নাজড়িত কণ্ঠে মহান আল্লাহর দরবারে সন্তানের ফিরে আসার আকুতি জানান।
মোনাজাত চলাকালে মসজিদজুড়ে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত মুসল্লিরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। আবু সেলিমের সন্ধানে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানিয়েছে তার পরিবার ও এলাকাবাসী।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement