আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

দুর্গম কুরুকপাতায় হামে আক্রান্ত পরিবারগুলোর পাশে এমপি সাচিং প্রু জেরী, নগদ অর্থ ও চাল বিতরণ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026
  • সংবাদটি দেখেছেন: 76
ছবির ক্যাপশন :

আজিজুল হাকিম তুহিন,জেলা সংবাদদাতা বান্দরবান:
বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে হাম রোগে আক্রান্ত অসহায় পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি।

এ সময় তিনি হাম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ম্রো সম্প্রদায়ের বাসিন্দাদের সঙ্গে একটি সচেতনতামূলক আলোচনা সভায় অংশ নেন। সভায় তিনি রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, দুর্গম এলাকার মানুষ যেন স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্টদের সমন্বয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি আক্রান্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন আমু, আলীকদম উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবু কালাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতাকর্মীরা।

স্থানীয়রা এ সময় দুর্গম এলাকায় খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হাম প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম জোরদারের দাবি জানান।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement