আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মনুমুখ ইউনিয়নের সাধু হাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৫ কুলাউড়া পৌর বিএনপি'র কমিটি স্থগিত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু
Banner Advertisement

বৃষ্টি উপেক্ষা করে সখীপুরে এনসিপির ‘জুলাই পথযাত্রা’ অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026
  • সংবাদটি দেখেছেন: 65
ছবির ক্যাপশন :

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ সংবাদদাতা:
টানা বৃষ্টি উপেক্ষা করে টাঙ্গাইলের সখীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ‘জুলাই পথযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় পৌরসভার তাললতা চত্বরে আয়োজিত পথসভায় দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সমর্থকরা অংশ নেন।
‎পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সভাপতি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, জনগণের অধিকার, সুশাসন, জবাবদিহিতা এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে গণমানুষকে সঙ্গে নিয়েই দল এগিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, দেশের তরুণ সমাজকে নেতৃত্বে এনে একটি আধুনিক, স্বচ্ছ ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এনপিপির রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।
‎এ সময় দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
‎বৃষ্টি উপেক্ষা করেই বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পথসভা শুরু হয়ে 
‎তাললতা চত্বরে শেষ হয়। এনসিপির এ  পথসভাকে ঘিরে পুরো এলাকায়  নিরাপত্তা জোরদার করা হয়।   বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা দলীয় স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
‎পথসভা শেষে নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি পালন করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement