আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মনুমুখ ইউনিয়নের সাধু হাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৫ কুলাউড়া পৌর বিএনপি'র কমিটি স্থগিত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু
Banner Advertisement

সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026
  • সংবাদটি দেখেছেন: 46
ছবির ক্যাপশন :

মোঃ হাফিজুল ইসলাম:
সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে সুমন (৩৫) নামে এক মাইক্রোবাসের চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (২০ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা-কৈখালী বিলের একটি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমন কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে।  
স্থানীয় লাবসা ইউনিয়ন জামায়াতের নেতা হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন জানান, সুমন দীর্ঘদিন (৪ বছর) তার ব্যবহৃত মাইক্রোবাসটি চালাতেন।

অসুস্থতার কারণে সুমন চার দিন আগে ছুটি নিয়ে নিজ বাড়িতেই ছিলেন। আজ (সোমবার) সকালে তিনি ফোনে জানতে পারেন তার ড্রাইভারকে হত্যা করে ঘেরে ফেলে রাখা হয়েছে।
পরিবারের বরাতে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্ম কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মাগুরা দায়পাড়া গ্রামের কেসমত আলী সোমবার সকাল ৬টার দিকে তার মৎস্য ঘেরের টোঙের লাইট বন্ধ করতে গিয়ে এক যুবকের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীকে খবর দেন। গ্রামবাসী এসে দেখতে পান মরদেহটি কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে সুমনের।

এসময় ওই ঘের থেকে লোহা কাটা দুইটি ব্লেড, (সিমবিহীন) একটি বাটন মোবাইল, সিগারেটের প্যাকেট এবং পল্লী বিদ্যুতের ৩৩হাজার ভোল্টের কাটা তার উদ্ধার করা হয়।

ওসি মাসুদুর জানান, লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
নিহত সুমনের বোন রেশমা খাতুন জানান, সোমবার রাতের খাওয়া শেষ হলে একটি ফোনকল পেয়ে চলে যায় তার ভাই। তারা মনে করেন সুমন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখতে গিয়েছে। পরে ভোরে ভাইয়ের ঘরের দরজা খোলা দেখে ভিতরে গিয়ে দেখেন তার ভাই নেই। ফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়। কিছুক্ষণ পর প্রতিবেশীরা জানায় ঘেরে একজনের মরদেহ পাওয়া গেছে। এরপর জানতে পারেন মরদেহটি তার ভাইয়ের। তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান নিহতের পরণের পোষাক (লুঙ্গি, গামছা) পাশে পড়ে আছে। ব্যবহৃত ফোনটিও পাশে। তবে ফোনের মধ্যে সিমটি ছিল না।

সুমনের পিতা আব্দুল হামিদের ধারণা সংঘবদ্ধ দুর্বৃত্তরা  সুমনকে পরিকল্পিতভাবে হত্যা করে ফেলে রেখে যেতে পারে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement