আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়কবাতি না জ্বলায় বাড়ছে ঝুঁকি আপনাদের অধিকার আদায়ে নির্বাচনে অংশ নিতে চাই: নাসিম মোড়ল আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল শ্রীমঙ্গল ও কমলগঞ্জ রেলস্টেশন পরিদর্শনে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা পাঁচবিবিতে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে এসডিএসের উদ্যোগে গরু বিতরণ পাবনার বেড়ায় ইয়াবা ব্যবসায়ী ও চিহ্নিত মাদক ডিলার আমিনের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত ওসমানীনগরে সরকারি রাস্তা প্রতিবন্ধকতার পায়তারার অভিযোগ জুলাই গণভোট ও সংস্কার কার্যকরের দাবিতে বেড়ায় জামায়াতের গণমিছিল চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন
Banner Advertisement

সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 71
ছবির ক্যাপশন :

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা সংবাদদাতা:
 দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার জন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা প্রতি মন্ত্রী শাহ আলমের অনিয়ম ও দুর্নীতির সংক্রান্ত সংবাদ প্রকাশ  করায়  মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিগন।
আজ ‎১৭ জুন বুধবার বেলা ২টার দিকে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । সাংবাদিকবৃন্দ ও নাগরিক সমাজবৃন্দের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ গ্রহণ করেন। 
উক্ত ‎মানববন্ধনে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম,সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল,বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি তানভীর হাসান,দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তালুকদার, মানিক মিয়া,সদস্য সচিব,বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখা,CNA ব্যুরো চীফ,নেত্রকোণা জেলা মনিরুল ইসলাম, হাবিবুর রহমান,যুগ্ম আহ্বায়ক,বাংলাদেশপ্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখা,ইকাবাল কবির, সম্মানিত সদস্য,বাংলাদেশ প্রেসক্লাব,জেলা শাখা,কামরুল হাসান,সম্মানিত সদস্য,বাংলাদেশ প্রেসক্লাব,জেলা শাখা,ওবায়দুল ইসলাম সাগর,সভাপতি সম্মিলিত মানবাধিকার জোট,নেত্রকোণা জেলা শাখা, প্রমুখ।
এই প্রতিবাদ মানববন্ধনে ‎বক্তারা বলেন, তথ্যভিত্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট অনুসন্ধানী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য উদ্বেগজনক। অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিকদের হয়রানি করা হলে সত্য উদঘাটনের পথ বাধাগ্রস্ত হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে।
‎আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের স্বার্থে কাজ করে। দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতারঅপব্যবহারের তথ্য প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। এ ধরনের সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রবণতা বন্ধ করতে হবে।
‎বক্তারা অবিলম্বে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও  সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয় 
‎মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের ঘটনায় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement